আমাদের শরীরের নিম্নাংগ অস্থি বা Lower limb bones মোট ৩১ টি অস্থি বা হাড় দিয়ে তৈরি । দেহের ভারবহন এবং চলাচলে সহায়তা করে, যার প্রধান অস্থি হলো ফিমার (উরুর হাড়), যা দেহের দীর্ঘতম অস্থি। এছাড়া রয়েছে হাঁটুতে প্যাটেল্লা, পায়ের নিচের অংশে টিবিয়া ও ফিবুলা, এবং পায়ের পাতায় টারসাল, মেটাটারসাল ও ফ্যালঞ্জেস। এই অস্থিগুলো শ্রোণিচক্রের বা Pelvic floor সাথে যুক্ত থাকে।
অনামী অস্থি (OS Innominatum/OS coxac) - 1
উরুদেশের অস্থি (Femur) - 1
মালাইচাকি/ জংঘা অস্থি (Patella) – 1
সম্মুখ জংঘা অস্থি (Tibia) – 1
পশ্চাৎ জংঘা অস্থি (Febula) – 1
পায়ের অস্থি (Tarsal Bones) - 7
পদতল অস্থি (Metatarsal bones) – 5
পায়ের আঙ্গুলের অস্থি ( Phananges of toes) – 14
মোট হাড়ের সংখ্যা
– 31
